শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

ব্যক্তি জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, এলাকার ও মানুষের উন্নয়ন করতে চাই

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া-পীরগাছা ৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। আখতার হোসেন সকাল থেকেই পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, পাড়া মহল্লায় উঠান বৈঠক করেন।

গণসংযোগকালে আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে বুকে জড়িয়ে ধরেন। মনোযোগ দিয়ে অনেকের কথা শোনেন। এভাবেই একেবারে তৃণমূলের মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন তিনি। এর আগেও আখতার হোসেন দুই শতাধিক ভ্যান নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেন।

গণসংযোগে আখতার হোসেন বলেন, রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। সেই বঞ্চনার হাত থেকে রক্ষা পায়নি কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষ। যে উন্নয়নের কথা শুনে এসেছি গত ১৬ বছরে, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি কাউনিয়া পীরগাছায়। আগামী নির্বাচনে কাউনিয়া পীরগাছার মানুষ উন্নয়নের স্বার্থে, নতুন দল এনসিপি ও প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আর আমি যদি সংসদে যেতে পারি এবং কথা বলতে পারি, অবশ্যই কাউনিয়া পীরগাছার মানুষ উন্নয়নের সুফল পাবে। আমরা জুলাইয়ে আনন্দ করে ফ্যাসিবাদ তাড়িয়েছি, সেটাই আমাদের বড় অর্জন। ব্যক্তি জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নেই। মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নই আমার চাওয়া পাওয়া। সেই লক্ষ নিয়েই কাজ করছি।

ভোটারদের সাড়া প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সবাই মুখিয়ে আছেন, নির্বাচনের তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার অপেক্ষায়। গণসংযোগে বেশ সাড়া মিলছে। আশা করছি নির্বাচনে ভালো কিছু হবে।

গণসংযোগে তার সঙ্গে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ নেতাকর্মীরা ছিলেন।

এদিকে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হওয়ায় বাদ মাগরিব হারাগাছ মেনাজ বাজারের ঐতিহাসিক সানাই মার্কেটের পথসভায় আখতার হোসেনকে সংবর্ধনা প্রদান করা হবে। পরে সেখানে তিনি বক্তব্য দেবেন।

এর আগে গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এনসিপি ছাড়াও বিএনপি ও জামায়াতের প্রার্থীরা সক্রিয় থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ