শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনের গাইবান্ধা জেলা মুখপাত্রের ওপর হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

জাহিদ হাসান ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। এই তরুণ বর্তমানে রাজনৈতিক প্লাটফর্ম এনসিপিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে জাহিদ হাসান জীবন লেখেন, ‘আমার দুলাভাইসহ গাইবান্ধা থেকে ফেরার পথে খেয়াঘাট বাজারে আমাদের ওপর অতর্কিত হামলা হয়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে। আলহামদুলিল্লাহ, কোনো শারীরিক ক্ষতি হয়নি। আমরা সুস্থ আছি।’

তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী এবং এনসিপি নিয়ে কাজ করছি। আমি মনে করি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা হয়েছে। তাছাড়া, আমি বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে করা একটি মামলার দ্বিতীয় স্বাক্ষী— সেটিও আমার ওপর হামলার কারণ হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি আশঙ্কায় আছি— ভবিষ্যতে বড় ধরনের হামলা হতে পারে। আমি আগামীকাল এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহিদ ও তার দুলাভাই। পথে বোয়ালীর খেয়াঘাট সংলগ্ন কিন্ডারগার্টেন মোড়ে একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়।

এ সময় এক হামলাকারী জাহিদের মাথায় হাত দিয়ে আঘাত করে এবং পরে হেলমেট খুলে মারধরের চেষ্টা চালায়। তবে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ