শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বেরোবি ছাত্রদল কমিটিসহ কেন্দ্রীয় নেতাকে নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেরোবি প্রতিবেদক / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটিসহ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এমএম মুসাকে নিয়ে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়র প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা সংবাদ সম্মেলন করে জানান, গত ২৭ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটি ঘোষণার পর থেকে একটি চক্র ষড়যন্ত্রে মেতে উঠেছে। সম্প্রতি ছাত্রদল নেতার পরিচয় দিয়ে ইমরান নামে এক সাবেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে নতুন কমিটি গঠনে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমএম মুসা মোটা অংকের অর্থ নিয়েছেন বলে অপপ্রচার করেন। সাবেক শিক্ষার্থী ইমরান কখনো ছাত্রদলের রাজনীতি করেননি এবং শিবিরের সাথে সম্পৃক্ত। অথচ একটি গোষ্ঠির প্ররোচনায় তিনি বর্তমান কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসিত করা হয়েছে বলে মিথ্যা অভিযোগ তোলেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রধান ও সদস্যরা
সততা- দলীয় আনুগত্যের জায়গায় থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন। এনিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কোন অভিযোগ ছিল না। ইমরান নামের সাবেক ওই শিক্ষার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের ক্ষতিসাধনের জন্য এ অপপ্রচার চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তিনি এই বক্তব্য প্রত্যাহার না করলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ইমরানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মোঃ ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান, প্রচার সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ