শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বেরোবিতে আউটকাম বেসড এডুকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:  / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২১ মে, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, সময়ের সঙ্গে বাড়ছে যুগোপযোগী শিক্ষার গুরুত্ব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা এবং শিক্ষার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে আউটকাম বেসড এডুকেশন। উপাচার্য বলেন, আউটকাম বেসড এডুকেশন একটি রীতিবদ্ধ ধারা। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য গুণগত পাঠদান, নিত্য নতুন জ্ঞান সৃষ্টি, ব্যবহারিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা, বিচক্ষণতা ইত্যাদি নিশ্চিত করা যায় । তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যত শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বিশ্ববিদ্যালয় পর্যায়ে চালু করা জরুরি হয়ে পড়েছে।

কর্মশালায় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ আউটকাম বেসড এডুকেশনের প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। দুই দিনব্যাপী অনুষ্ঠিত আউটকাম বেসড এডুকেশন বিষয়ক কর্মশালার প্রথম দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ