শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দরে বিপুল পরিমাণ দুই টাকার নোট জব্দ

স্থানীয় রিপোর্ট / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার জব্দ করা হয়েছে। এতে মোট ১ লাখ টাকার সমপরিমাণ নতুন নোট রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের নিরাপত্তা প্রহরীরা খোলা ইয়ার্ড থেকে এসব নোট জব্দ করেন। পরে বন্দর কর্তৃপক্ষকে খবর দেন প্রহরীরা।

খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ বুড়িমারী চেকপোস্ট বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা নোটগুলো জব্দ করে। নোটগুলো কোনো এক চক্র মাদক সেবনের উদ্দেশ্যে কিংবা নতুন নোট চোরাচালানের উদ্দেশ্যে বন্দরে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। পরে তল্লাশির খবর পেয়ে নোটগুলো রেখে পালিয়ে যায় তারা।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে খবর পেয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে নোটগুলো উদ্ধার করা হয়েছে।

বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম বলেন, পণ্য খালাসবাহী ট্রাকে করে চোরাচালান হতে পারে এমন খবর পেয়ে চেকপোস্টে তল্লাশি করছিল বিজিবি। এক পর্যায়ে বন্দর ইয়ার্ড থেকে খবর আসে পরিত্যক্ত অবস্থায় নতুন নোট উদ্ধার করেছে নিরাপত্তা প্রহরীরা। পরে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি নতুন দুই টাকার নোটগুলো জব্দ করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ