শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

বিসিএস পরীক্ষায় এসেছে শহীদ আবু সাঈদ ও আয়নাঘর নিয়ে প্রশ্ন

ডেস্ক রিপোর্ট / ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়েছে।

এবারের বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন ছিল। এ ছাড়াও প্রশ্নে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে প্রশ্ন আসে।

বাংলাদেশের জাতীয় দিবস নিয়েও প্রশ্ন করতে দেখা যায়।

পরীক্ষায় ‘আবশ্যিক’ অংশে প্রশ্ন দেখা যায়। সেট ২ এর ৭৪ নম্বরে ‘আয়নাঘর কী?’ প্রশ্ন করা হয়। সেট ৩ এর ২৫ নম্বর প্রশ্ন এটি।

এই প্রশ্নের উত্তরের অপশনে রয়েছে, ক. ‘স্বচ্ছ কামরা’, খ. ‘পরিবেশ বান্ধব কৃষিকাজ’, গ. ‘গোপন কারাগার’ এবং শেষের অপশনে আছে ‘একটি হলিউড মুভি’।

এ প্রশ্নটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুই ধরনের মতামত তৈরি হয়। কেউ বলেন, আয়নাঘর মানে ফ্যাসিস্ট আমলের সেই গোপন কারাগারকেই বুঝানো হয়েছে। আবার আরেক পক্ষ বলেন আয়নাঘর মানে ‘স্বচ্ছ কামরা’ হবে।

অন্য একপ্রশ্নে উঠে এসেছে ঐক্যমত কমিশনের প্রস্তাবনা। সেট ৩ এর ৩৯ নম্বর প্রশ্ন এটি। এতে বলা হয়েছে, চব্বিশের গণ-অভুধানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি?। উত্তরের অপশনে (ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ (খ) সংসদের আসন বৃদ্ধি (গ) সংরক্ষিত নারী আসন বাতিল (ঘ) পিআর (PR) চালু করা।

শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন আছে এবারের বিসিএসএ। তা হলো- বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? (ক) ঢাকা বিশ্ববিদ্যালয় (খ) রংপুর বিশ্ববিদ্যালয় (গ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (ঘ) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এটি সেট ৩ এর ৬৭ নম্বর প্রশ্ন।

উল্লেখ্য যে, আজকের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা কেন্দ্রের ১৮৪টি কেন্দ্রে। তিন লাখেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ