শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

ডেস্ক রিপোর্ট / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে শ্রেণিকক্ষ থেকে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

আটক শেখ সাজ্জাদ হোসাইন রুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সাজ্জাদসহ ছাত্রলীগের কয়েকজনকে রুয়েটে পুনর্বাসনের চেষ্টা চলছে।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের দাবি, ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা যাবে না এবং অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি মদদদাতাদেরও শাস্তি দিতে হবে।

তারা আরো জানান, কয়েক দিন ধরে সাজ্জাদ ক্লাসে আসছিলেন। আজ সকালে তিনি ক্লাসে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাকে ধরে প্রথমে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যান। পরে সেই ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করা হয়।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, ‘বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ নেতাকে ক্লাস থেকে ধরে এনে আমাদের দপ্তরে দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, রুয়েট থেকে একজনকে সোপর্দ করা হয়েছে। তার নামে কোনো মামলা আছে কি না, তা দেখা হচ্ছে। তবে রুয়েট কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ