শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

বিদেশি পিস্তলসহ সেনাবাহিনীর হাতে আটক বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৪ জুলাই) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম খোকন মিয়া (৫৫)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুপি ইউনিয়ন চাঁনপুর গ্রামের বাসিন্দা ও বিএনপির সাধারণ সম্পাদক।

সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর উপজেলার ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। এ সময় অবৈধ ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তলসহ একজনকে আটক করা হয়। এ ছাড়া একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের সময় আলম (৫০) নামের এক ব্যক্তি পালিয়ে গেছেন। আটক খোকনকে অস্ত্রসহ কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটককৃত বিএনপি নেতা খোকনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ