শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বিএসএফের হাতে আটক ২৪ বাংলাদেশিকে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

ডেস্ক নিউজ : / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

শুক্রবার (২৩ মে) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে ৯৩২ নম্বর পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিজিবি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বৈঠকে উপস্থিত ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান হাছেন আলী জানান, আটক ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতের দিল্লিতে ছিল। দেশে ফেরার সময় তারা স্বেচ্ছায় বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করে। পরে বিএসএফ তাদের আটক করে ফেরত পাঠানোর প্রস্তুতি নেয়। বিজিবি খবর পেয়ে তাদের পরিচয় যাচাইয়ের জন্য বার্তা পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং তাদের দেশে ফেরত আনা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় বিএসএফের ৩ নম্বর ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে অবস্থানরত কিছু অভিবাসী বাংলাদেশিকে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনার খবর পায় বিজিবি। তারা বিএসএফকে বার্তা দিয়ে জানায়, প্রকৃত বাংলাদেশি হলে নিয়ম মেনে পরিচয় নিশ্চিত করে ফিরিয়ে নেওয়া হবে, তবে অন্য দেশের নাগরিকদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না।

পরে বিএসএফ ২৪ জনের একটি তালিকা বিজিবিকে দেয়। তন্মধ্যে ১২ জন নারী (যার মধ্যে ৪ শিশু), ১২ জন পুরুষ (যার মধ্যে ৪ শিশু)। যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাদের গ্রহণ করে।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান বলেন, ‘ফেরত আনা ২৪ জনই বাংলাদেশের নাগরিক। তারা কাজের জন্য ভারতে গিয়েছিলেন এবং সেখানে অনেকেই দীর্ঘদিন অবস্থান করছিল। দেশে ফেরার সময় আত্মসমর্পণ করলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।’

বিজিবি-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, ‘নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ