শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

বিএনপি নেতা আনিছুর রহমান লাকু’র আত্মার মাগফেরাত কামনায় মিঠাপুকুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব ও গণমানুষের নেতা মরহুম আনিছুর রহমান লাকু’র আত্মার মাগফেরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মিঠাপুকুর উপজেলা বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার।

শোকসভায় বক্তারা বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন রংপুরের তৃণমূল রাজনীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সারাজীবন গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে রংপুর বিএনপি এক নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয় যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ