শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

বিএনপি ঐক্য গুঞ্জনের ইতি: লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থীই থাকছেন

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ৫৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জনতার দলের সঙ্গে বিএনপির ঐক্য গঠনের গুঞ্জনের ইতি ঘটেছে। নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়ায় জনতার দল আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক জোটে যোগ দিতে পারছে না। ফলে লালমনিরহাট-২ আসনে (কালীগঞ্জ-আদিতমারী) বিএনপির প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের জন্য আসন ছাড়ার সম্ভাবনাও শেষ হয়ে গেছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল সাতবারের সাবেক সংসদ সদস্য মরহুম মজিবর রহমানের পুত্র এবং জনতার দলের চেয়ারম্যান।

বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি ইতোমধ্যে নিজস্ব প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। জোটের বাইরে থাকা কোনো দলকে আসন ছাড়ার পরিকল্পনা বর্তমানে নেই বলেও জানা গেছে।

অন্যদিকে, জনতার দলের একজন নেতা জানিয়েছেন, তারা আপাতত সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করায় মনোযোগ দিচ্ছেন। নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পরই তারা জাতীয় রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের পরিকল্পনা করছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে লালমনিরহাট-২ আসনে বিএনপির অবস্থান আরও মজবুত হবে।

উল্লেখ্য, এর আগে লালমনিরহাট-২ আসনের প্রার্থী ও ভোটারদের মধ্যে ধারণা ছিল, বিএনপি-জনতার দল ঐক্য হলে এ আসনটি জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালকে ছেড়ে দিতে হতে পারে। তবে গুঞ্জনের ইতি ঘটায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ও উল্লাস দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ