শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বিএনপির নির্বাচনী সমাবেশ থেকে ফেরার পথে বাসচাপায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বাগেরহাটের রামপালের মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজারদার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)।

এ বিষয়ে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, মঙ্গলবার রাতে বেলাই ব্রিজের ওপর একটি মোটরসাইকেলের সঙ্গে দ্রুতগতির বাস বা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাঁরা বাগেরহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাঁদের লাশ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘটনাটি অন্ধকারের মধ্যে হওয়ায় স্থানীয় লোকজন দ্রুতগতির ওই যানটিকে শনাক্ত করতে পারেননি। যানটি শনাক্তের চেষ্টা চলছে।

খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আর ঘাতক বাসটি আটকে পুলিশের তৎপরতা চলছে। এছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ