শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বিএনপির দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ, গুলিতে নিহত এক নারী

ডেস্ক রিপোর্ট / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফেরদৌসী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার আলোকবালীর চরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে বেশ কিছুদিন দ্বন্দ্ব চলছিলো। গতকাল বৃহস্পতিবার দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামের একজন নিহত হন। এরই জেরে আজ দুপুরে উভয়পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পরে উভয়পক্ষ। এ সময় এক গ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সময় ফেরদৌসী আক্তার নামে একজন নিহত হন।

আলোকবালী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দুই গ্রুপই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে ভিড়িয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। তিনি বলেন, ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ