শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বাসার সামনেই পড়ে ছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ

ডেস্ক রিপোর্ট / ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

ভোলা সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. সাইফুল্লাহ আরিফের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সদর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের মসজিদ-ই নববীর পশ্চিম পাশে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরিফ ওই এলাকার বাসিন্দা মো. বশির উদ্দিন মাস্টার ও রাবেয়াবসরী দম্পতির একমাত্র ছেলে ছিলেন। তাছাড়া তিনি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন।

ভোলা সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) শংকর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের বাবা বশির উদ্দিন অভিযোগ করে বলেন, রাতে আরিফ তার নিজ রুমে ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি বাসার কেচিগেটের সামনে আমার ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। আরিফ আমার একমাত্র ছেলে। কে বা কারা ছেলেটাকে আমার কাছে থেকে কাইরা নিয়েছে। আমার ছেলেকে কুপিয়ে মাইরা ফেলেছে, আমি এর বিচার চাই।

নিহতের মা রাবেয়া বসরী বলেন, আরিফ রাত ১টার দিকে বলেছে মা আমার শরীর ভালো না, পানি দেন। আমি তাকে পানি দেওয়ার পর পানি খেয়ে তার রুমেই শুয়ে ছিল। ভোরে তার বাবার চিৎকার শুনে বাসা থেকে বেরিয়ে দেখি বাসার সামনে আরিফের মরদেহ পড়ে আছে।

ওসি শংকর তালুকদার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল রিপোর্টে নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে এটি হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ