শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বাল্যবিবাহ করতে গিয়ে ৭ দিনের কারাদণ্ড পেল বর

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মেহেরপুরে বাল্যবিবাহের অপরাধ রাব্বি রাসেল (১৯) নামে বরকে সাত দিনের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ আগস্ট) সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

১৪ বছরের কন্যার সঙ্গে ১৯ বছরের ছেলের বিবাহ অনুষ্ঠান আয়োজন করে পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে উপস্থিত হয়ে মুছলেকাপত্র গ্রহণ করা হয়। এ সময় বিয়ে করতে আসা ছেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম।

রাব্বি রাসেল সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের খোকসা গ্রামের রহিদুল শেখের ছেলে।

এ সময় পাত্রপক্ষের অভিভাবক হিসেবে আসা পাত্রের দুলাভাই সজীব আলীর কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিয়েতে পাত্রী মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাত্রীপক্ষের অভিভাবক এর কাছ থেকে ১৮ বছরের পূর্বে বিবাহ দিবেনা মর্মে মুছলেকাপত্র গ্রহণ করেন।

অভিযানে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও গ্রামপুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সদর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ