শিরোনাম
রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বাকিতে সিগারেট না দেয়ায় কামড়ে দোকানদারের কান ছিঁড়ে ফেললেন যুবক

ডেস্ক রিপোর্ট / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাকিতে সিগারেট না দেয়ার জেরে সুমন হোসেন (২০) নামে এক যুবক দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পঁচামাদিয়া গ্রামে। আহত দোকানদার আমানুজ্জামান (৪৫) বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, পঁচামাদিয়া গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে আমানুজ্জামানের দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে আসেন। কিন্তু দোকানদার আগের দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সুমন প্রথমে হাঁসুয়া দিয়ে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানদারের ডান কানে কামড়ে তা ছিঁড়ে ফেলেন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আমানুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ