শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বাইরে খেতে যাওয়ার পথে হার্ট অ্যাটাক, হাসপাতালে নেওয়ার আগেই ছাত্রদল নেতার মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর পুরান ঢাকার একটি হাসাপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাসিবুর রহমান জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি জবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষ (১২তম ব্যাচ) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা।

বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু হেনা মুরসালিন গণমাধ্যমে বলেন, ক্যাম্পাস সংলগ্ন হোটেল স্টার কাবাবে রাতের খাবার থেকে যান ছাত্রদল নেতা হাসিবুর রহমান। পরে সেখানে হার্ট অ্যাটাক করেন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন ফেসবুকের এক পোস্টে লেখেন, চোখের সামনে চলে গেলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু বলার ভাষা নাই। মহান আমাদের ক্ষমা করুন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ফেসবুকের এক পোস্টে লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুক। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ