শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

বাংলার পাশাপাশি ইংরেজি শেখাও সমান জরুরি :বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিবেদক: রংপুর : / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেছেন, সকল শিক্ষার্থী ইংরেজিতে দক্ষ না হওয়া পর্যন্ত সম্প্রতি চালু হওয়া আইইএলটিএস প্রোগ্রাম চলবে।বাংলার পাশাপাশি ইংরেজি শেখাও সমান জরুরি। এ ক্ষেত্রে, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে সহায়তা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেমসের গ্যালারি কক্ষে আইইএলটিএস প্রোগ্রাম পরিচালনকারী প্রতিষ্ঠান কিক ও বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘ইন্ট্রোডাকটরি কোর্স অন আইইএলটিএস’-এর উদ্বোধনকালে এ সব কথা বলেন বেরোবি উপাচার্য।

অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, একাডেমিকসহ পেশাদারি নানা ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে শিক্ষার্থীদের বাংলার পাশাপাশি ইংরেজি শেখাও সমানভাবে জরুরি। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বাইরের দেশে পিএইচডি ডিগ্রি অর্জনে এখন কমপক্ষে আইইএলটিএস স্কোর ছয় প্রয়োজন হয়। তাই তোমাদের দক্ষতা বৃদ্ধিতে আমরা বিনামূল্যে আইইএলটিএস প্রোগ্রাম চালু করেছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কথা ভেবেই আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) পর বেরোবিতে এই সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের পদ্ধতিগতভাবে চর্চার মাধ্যমে একে অপরের সঙ্গে স্পিকিং ও লিসেনিং দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আবু সাঈদের বিশ্ববিদ্যালয় উল্লেখ করে উপাচার্য যোগ করেন, আবু সাঈদের বিশ্ববিদ্যালয় হিসেবে বর্তমান প্রশাসন তাঁর রক্তের কাছে ঋণী। তাই কেউ যেন কোনো বৈষম্যের শিকার না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল অংশীজন হলো এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই আমরা তোমাদের মাধ্যমে গোটা বিশ্বে পরিচিত হতে চাই। সে দিক থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি নিজেদেরকে আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তোমরা এই উদ্যোগের মাধ্যমে লাভবান হবে।

পরে কিকের মেন্টর মাহমুদ রেজা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশন নেন। সে সময়, অর্ধ শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ