শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশি পণ্যে ভারত, পাকিস্তানের চেয়ে বেশি শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র। যা ভারতের চেয়ে ১১ ও পাকিস্তানের চেয়ে আট শতাংশ বেশি। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এ শুল্ক আরোপ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতোদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল। খবর রয়টার্সের।

বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল চারটায় হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন (৮৪০ কোটি) ডলার, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় সাত দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলারে।

দিনটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ অভিহিত করে ট্রাম্প বক্তব্যের শুরুতে বলেন, কয়েক দশক ধরে আমাদের দেশকে দূরের ও কাছের বন্ধু ও শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুট এবং ধ্বংস করেছে।

কোন দেশের পণ্যে কতো শুল্ক

 

ভারত ২৬ শতাংশ

পাকিস্তান ২৯ শতাংশ

চীন ৩৪ শতাংশ

এছাড়া

 

ইউরোপিয় ইউনিয়নের পণ্যে২০ শতাংশ

ভিয়েতনামের পণ্যের ৪৬ শতাংশ

শ্রীলঙ্কার পণ্যে ৪৪ শতাংশ

তাইওয়ানের পণ্যে ৩২ শতাংশ

জাপানের পণ্যে ২৪ শতাংশ

দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ

থাইল্যান্ডের পণ্যে ৩৬ শতাংশ

সুইজারল্যান্ডের পণ্যে ৩১ শতাংশ

ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ

মালয়েশিয়ার পণ্যে ২৪ শতাংশ

কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ

যুক্তরাজ্যের পণ্যে ১০ শতাংশ

দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ

ব্রাজিলের পণ্যে ১০ শতাংশ

সিঙ্গাপুরের পণ্যে ১০ শতাংশ

ইসরায়েলের পণ্যে ১৭ শতাংশ

ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ

চিলির পণ্যে ১০ শতাংশ

অস্ট্রেলিয়ার পণ্যে ১০ শতাংশ

তুরস্কের পণ্যে ১০ শতাংশ

কলম্বিয়ার পণ্যে ১০ শতাংশ

মিয়ানমারের পণ্যে ৪৪ শতাংশ

লাওসের পণ্যে ৪৮ শতাংশ

মাদাগাস্কারের পণ্যের ওপর ৪৭ শতাংশ

একই সঙ্গে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ