শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

বলাইরহাট-লোহাকুচি সংযোগ সড়ক ভাঙনে বিলীনের পথে 

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ প্রতিনিধিঃ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বলাইরহাট-লোহাকুচি সংযোগ সড়ক ভাঙনের কবলে পড়ে বিলীনের পথে ।

সরেজমিনে দেখা গেছে, মালদা নদীর ভাঙনে এ সড়কটি বিলীন হয়ে যাচ্ছে । ইতোমধ্যে সড়কটির অর্ধেকের বেশি অংশ নদীগর্ভে হারিয়ে গেছে । এতে স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

স্হানীয় কয়েকজন জানান, সড়কটি বিলীন হওয়ায় বিকল্প রাস্তায় প্রায় ১৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। গত বছরের ভাঙনে বগুড়াপাড়া ও মালগাড়া এলাকার অন্তত ১০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে । এ বছর আবারো সেই ভয়াবহতা ফিরে আসার শঙ্কা দেখা দিয়েছে ।

স্থানীয়রা জানান, একাধিক মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় ১০ হাজার পরিবার রয়েছে ভাঙনের ঝুঁকিতে। নেই কোন কার্যকরী উদ্যোগ ।

রুবেল মিয়া নামে একজনের কথা হয় আমাদের এ প্রতিনিধির সাথে তিনি জানান, আগে বলাইরহাট-লোহাকুচি সড়ক দিয়ে যাতায়াত করতাম । এবার ভাঙনে সড়ক ও ব্রিজ দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও জনপ্রতিনিধির গাফিলতির কারনে এ অবস্থা,তারা একাধিকবার এলাকা পরিদর্শন করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ।

গোড়ল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, দুই বছর আগেও নদী সড়ক থেকে প্রায় ৫০০ গজ দূরে ছিল। গত বছরের ভাঙনে সড়কের অর্ধেক নদীতে চলে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় দেখা দিতে পারে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, গত ৪ জুন মালদার ভাঙনপ্রবণ এলাকা সরেজমিন পরিদর্শন করেছি । সেখানকার পরিস্থিতি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ