শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বদরগঞ্জে আলু তুলতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরে বদরগঞ্জে আলু তুলতে গিয়ে বজ্রপাতে সাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালীগঞ্জের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। সাহিদা বেগম বিষ্ণুপুর ইউনিয়নের মণ্ডলপাড়ার আফসার আলীর স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সকালে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এ সময় মা সাহিদা বেগম ও ছেলে আনিছুর রহমান আলুখেতে কাজ করছিলেন। বজ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে নুয়ে পড়ে মারা যান। অসুস্থ হয়ে পড়ে ছেলে আনিছুর রহমান (৪৫)। পরে ঘটনাস্থল থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য পুলিশ পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ