শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বগুড়ার শাজাহানপুরে আলামিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের যুবক আলামিন হত্যার বিচারের দাবিতে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।

রবিবার (১৭ আগস্ট) সকালে ওমরদীঘি এলাকায় নাটোর–বগুড়া মহাসড়ক অবরোধ করে শত শত গ্রামবাসী স্লোগান দিতে থাকেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, আলামিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

এসময় এলাকাবাসীরা বলেন, “আমরা বিচার চাই, খুনিদের গ্রেপ্তার চাই। আলামিনের হত্যাকারীরা গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করছে না।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “আলামিন হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ