শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা: মূল আসামি জামিল গ্রেপ্তার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বগুড়ায় যুবদল নেতা রাহুল সরকার হত্যার মূল আসামি জামিল হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জামিল কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে নিজ লিজ নেয়া পুকুরে মাছ ধরার সময় যুবদল নেতা রাহুল সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাহুল ছিলেন বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।

ডিবি ইনচার্জ ইকবাল বাহার জানান, হত্যার পর জামিল আত্মগোপনের চেষ্টা করছিল। জেলা ত্যাগের প্রস্তুতির খবর পেয়ে ডিবি পুলিশ শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ