শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বগুড়ায় বিএনপি নেতার বাড়িতে প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশন

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে এক প্রবাসীর স্ত্রী স্থানীয় বিএনপির এক নেতার বাড়িতে অনশন শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাংগা গ্রামে।

অভিযোগ অনুযায়ী, ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন ভোলা সরকারের ছেলে পাইলট, যিনি বিএনপির অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের দুর্গাহাটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। চার মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখলেও প্রতিশ্রুতি ভঙ্গ করেন বলে দাবি অনশনকারী নারীর।

অনশনরত প্রবাসীর স্ত্রী বলেন, “পাইলট আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক করেছেন। এখন যদি আমাকে বিয়ে না করে, তবে আমি আত্মহত্যা করতে বাধ্য হবো।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে অনশনরত নারীর পাশে দাঁড়িয়ে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৎস্যজীবী দলের দুর্গাহাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক পাইলট এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ