শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

বগুড়ায় অভিনব কায়দায় হানি ট্র্যাপিং: নগ্ন ছবি তুলে ৪ লাখ টাকা দাবি, আটক ৭

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকায় অভিনব কায়দায় সম্পর্ক তৈরি করে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে বাড়িতে ডেকে উলঙ্গ করে ছবি তোলে এবং পরে ৪ লাখ টাকা দাবি করে হানি ট্র্যাপিং চক্রের সদস্যরা।

বৃহস্পতিবার ২৮ আগস্ট বিকাল আনুমানিক ৫টার সময় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীকে মারধর করায় তিনি চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজন নারী ও চারজন পুরুষকে আটক করে।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় সম্পর্ক তৈরি করে এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র। সাধারণত তারা ফেসবুক বা মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলে এবং পরবর্তীতে বাসায় ডেকে এনে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ