শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

ফ্রি ফায়ার গেম’ খেলাকে কেন্দ্র করে প্রাথমিকে পড়া বন্ধুর হাতে আরেক বন্ধু খুন

ডেস্ক রিপোর্ট / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

নাটোরে মোবাইলে ‘ফ্রি ফায়ার গেম’ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে তৃতীয় শ্রেণির ছাত্র মিনহাজ হোসেন আবিরকে খুন করে পঞ্চম শ্রেণির ছাত্র হযরত। বৃহস্পতিবার (২৬ জুন) জেলার বড়াইগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড় বলেন, বৃহস্পতিবার বিকেলে আবির ও হযরত একসঙ্গে বসে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলছিল। খেলতে গিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে হযরত রেগে গিয়ে পাশে থাকা ইট দিয়ে আবিরের মাথায় বারবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় আবির।

এ সময় পাশেই থাকা শুকনা গাছের পালার নিচে মরদেহ লুকিয়ে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় হযরত। শুক্রবার সকালে পুলিশ তাকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে সে আবিরকে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে প্রবাসী মিলন বলেন, ‘আমার আবির কোনো অন্যায় করেনি– শুধু মোবাইল ফোনে একটা গেম খেলত। একটা গেম, সামান্য রাগ, আর এক মুহূর্তের ভুল–আমার বুক থেকে ওকে চিরতরে কেড়ে নিল। আমি কিছুই চাই না আর, শুধু চাই– আর কোনো বাবার বুক যেন খালি না হয়। মোবাইলের আসক্তি থেকে আমাদের সন্তানদের রক্ষা করা এখনই সবচেয়ে জরুরি। সন্তানকে সময় দিন, ভালোবাসুন। কারণ সুযোগ হারালে কিছুই আর ফিরে আসে না।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে পুলিশ অভিযুক্ত শিশুটিকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। আবিরের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ