শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ফেসবুকে লাইভ চলাকালে বিএনপি নেতার মোবাইল ছিনতাই

ডেস্ক রিপোর্ট / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফেসবুক লাইভ চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতার মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লাইভ ভিডিওতে দেখা গেছে, গাড়ির মধ্যে বসে ফেসবুক লাইভ করছিলেন ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন। গাড়িতে গান চলছিল। গানের সঙ্গে সুর মেলাচ্ছিলেন খোকন।

এরপরে, গাড়িটি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন এলাকায় এসে জ্যামে পড়ে ধীরগতিতে চলছিল। গাড়িতে বসে বাইরের দৃশ্য লাইভে দেখাচ্ছিলেন খোকন। ঠিক এমন সময় তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী।

আসাদ খোকনের ফেসবুক আইডিতে গিয়ে আজ সোমবার দুপুরে ৩ মিনিট ৫৪ সেকেন্ডের লাইভটি দেখা গেছে। লাইভের ২ মিনিট ২০ সেকেন্ডেই মোবাইল ফোনটি নিয়ে যায় ছিনতাইকারী। পরে অংশ লাইভ হয় ছিনতাইকারীর হাত থেকে। লাইভের পরের অংশ অন্ধকার ছিল এবং দৌড়ের শব্দ শোনা যাচ্ছিল। এ সময় ছিনতাইকারীকে কিছু বলতে শোনা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসাদ খোকনের লাইভ ভিডিওটি ভাইরাল হয়েছে। এমন ঘটনায় উদ্বেগ জানাতে দেখা গেছে নেটিজেনদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ