শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার

ডেস্ক রিপোর্ট / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালন ও দোয়া করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’ এর অন্যতম সমন্বয়কারী জেড আই খান পান্না।

তিনি বলেছেন, ‘প্রিয় দেশবাসী, আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাচ ধারণ করেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ১৬ জন এবং দুজন বাইরের বোধ হয়— একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে।’

রোববার (১০ আগস্ট) রাতে ফেসবুক লাইভে এই আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার যৌবনের ১৭টা বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কীভাবে ফাইট করেছেন; একটা ফাইট হলো— ৯ মাসের যুদ্ধ সেটা না, তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা, সেটা। অতএব, যে যে অবস্থায় পারেন, এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে-মন্দিরে-ঘরে বসে হলেও, এই শহীদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, আমার ভাই শেখ জামাল, শেখ নাসের, তার স্ত্রী, শেখ রাসেল, সেরনিয়াবাত সাহেব, তার নাতি; বাবু বলতাম— সেই বাবু, শহীদ ভাই। এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। এইটুকুই।’

জেড আই কান পান্না আরও বলেন, ‘শোক জানাতে যে আমাদের ৩২ নম্বরে যেতে হবে, কবরস্থানে যেতে হবে- এমনও না। যে যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন। অন্তরে যদি ভালোবাসা থাকে— তবে সেই ভালোবাসাতো কেউ নিতে পারবে না। সেই অন্তরের শ্রদ্ধা যদি থাকে, সেই শ্রদ্ধা অবশ্যই যারা যারা ভালোবাসে, যারা মনে করেন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, যারা মনে করেন ‘বঙ্গবন্ধু জাতির পিতা’ অবশ্যই তারা জেনে হাত তুলে, শুধু ওইদিন না, সবসময় তাদের জন্য দোয়া করবেন। নামাজতো আমরা পড়ি। সেই নামাজের ভেতরে একটু না হয় একটা লাইন বাড়িয়ে নিলাম। এই আরকি, আপনাদের প্রতি আবেদন। মঞ্চ ৭১ থেকে আমি জেআই খান পান্না এই আহ্বান জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ