শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ফের হামলা হলে ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রশিবির কর্মীদের ওপর আবার হামলা করা হলে ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির।

ছাত্রদলের নেতাকর্মীরা আবার হামলার হুমকি দিচ্ছেন অভিযোগ করে জেলা শিবিরের সেক্রেটারি সাইয়্যেদ হোসেন এ হুঁশিয়ারি দেন।

বরিশালের মুলাদীতে নিজ সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি ছাত্রশিবির। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ও মুলাদী সরকারি কলেজ ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে তিনি ওই হুঁশিয়ারি দেন।

মিছিলটি মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁহ থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ কর্ণারে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ ইসলাম সৌরভ।

এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রশিবির সভাপতি মো. আকবর হোসেন, সেক্রেটারি মো. সাইয়্যেদ হোসেন, বায়তুল মাল সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা ছাত্রশিবির বায়তুল সাল সম্পাদক আব্দুল্লাহ ইসলাম জিহাদ, পৌর ছাত্রশিবির সভাপতি আহনাফ রহমান ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুলাদী সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদল হামলা চালিয়ে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত করেছে। আবার হামলার হুমকি দিচ্ছেন তারা। এজন্য ছাত্রশিবিরের নেতা হুশিয়ার দিয়েছেন, ‘ ছাত্রশিবির কর্মীদের ওপর হামলা করা হলে ছাত্রদলকে ছাত্রলীগের পরিণতি বরণ করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ