শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সীমান্তে আটক ১৩ ভারতীয় নাগরিক

ডেস্ক নিউজ / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানে জড়িত ১৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই মাসে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৩১ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ সময় সীমান্তে বিজিবির নিরচ্ছিন্ন নজরদারিতে ধরা পড়ে ১৭০ কোটি টাকার চোরাচালান পণ্য।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৫২৯ গ্রাম স্বর্ণ, ৮৫ কেজি ৪০০ গ্রাম রূপা, ৮,৭৮৪টি শাড়ি, ৬,৮১১টি থ্রিপিস, শার্টপিস, চাদর, কম্বল, ৭ হাজার ২০৪টি তৈরি পোশাক, ১২ হাজার ২০২ মিটার থান কাপড়, ৩ লাখ ৩৯ হাজার ৯২০টি কসমেটিক্স সামগ্রী, ৭ হাজার ১৬৬টি ইমিটেশন গহনা, ১৬ লাখ ৮৬ হাজার ৭৩৯টি আতশবাজি, ৬ হাজার ৭৮২ ঘনফুট কাঠ, ২ হাজার ৪৩৪ কেজি চা পাতা, ৪৮ হাজার ৮৩৯ কেজি সুপারি, ২ লাখ ৬৯ হাজার ৮২৪ কেজি চিনি, ৪ হাজার ৯৩ কেজি সার, ৩২ লিটার ডিজেল, ২৩ হাজার ৮২০ কেজি কয়লা, ১ হাজার ৩১০ ঘনফুট পাথর, ১১৫ কেজি সুতা/কারেন্ট জাল, ৫৫৯টি মোবাইল, ৩ হাজার ৮৫২টি মোবাইল ডিসপ্লে, ৩০ হাজার ৬২৪টি চশমা, ৬৭ হাজার ১৩৫ কেজি বিভিন্ন প্রকার ফল, ৬৭০ কেজি ভোজ্য তেল, ৪ হাজার ৩৩৬ কেজি পেঁয়াজ, ২ হাজার ৪৮৩ কেজি রসুন, ১৩ হাজার ৪০৬ কেজি জিরা, ২ হাজার ৮৩৫ কেজি কিসমিস, ১ লাখ ৯১ হাজার ৫৯১ পিস চকলেট, ৯টি ট্রাক, ১১টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক্টর, ৪৬টি নৌকা, ২৭টি সিএনজি/ইজিবাইক, ৪৪টি মোটরসাইকেল এবং ৩১টি বাইসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মর্টার শেল ও ৬৯টি হাতবোমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ