শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০

ডেস্ক রিপোর্ট / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার রাত ৭টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর।

শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় প্রথম দফায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। পরে বিষয়টি বড় আকারে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

তাঁদের মধ্যে কয়েকজনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাহাত হো‌সেন ফয়সাল বলেন, ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে মাঠে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চল‌ছে। কারা উসকানি দিয়েছে, কারা সংঘর্ষে জড়িয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে। দায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, খেলাকে কেন্দ্র করে এমন সহিংসতা দুঃখজনক। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ