শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ফিলিস্তিনের স্বাধীনতা মেনে নিলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিলে ইসরায়েলকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া। এমন শর্ত দিয়ে তেল আবিবের সাথে কুটনৈতিক সম্পর্ক জোরদারের কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

বুধবার (২৮ মে) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েলের।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির রাষ্ট্রপ্রধান বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই একমাত্র পথ। এটি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার উপায়। আমাদের ইসরায়েলের অধিকারকেও স্বীকার করতে হবে। ইসরায়েল একটি সার্বভৌম দেশ। এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইন্দোনেশিয়া স্পষ্ট করেছে, ইসরায়েল যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। একইসঙ্গে ফ্রান্স জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তারা সমর্থন অব্যাহত রাখবে।

ইন্দোনেশিয়া এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। নেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ