শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

ফার্মেসিতে ওষুধের আড়ালে মাদকদ্রব্য বিক্রি, গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজশাহীর তানোরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির সময় বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটি তাদের গ্রেফতার করে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন— মৃত হাজী মেছের আলীর ছেলে ময়েজ উদ্দিন (৭৩), ময়েজ উদ্দিনের ছেলে মো. খোকন (৩৫), মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. হাফিজুর (৩৫), সাইদুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (২৬) এবং ওহাব আলীর ছেলে ছারু খান (২৯)। তাদের বাসা তানোরের মাসিন্দা ও রাইতান বড়শো গ্রামে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর তানোর থানাধীন কালীগঞ্জ বাজারস্থ মাদক কারবারি মো. ময়েজ উদ্দিনের ওষুধের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে মাদক কারবারিদের নিকট বিক্রয় করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং একটি আভিযানিক দল ওই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করে এবং ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, আসামিরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলা ও তানোরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিভিন্ন মাদক কারবারি ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের কাছে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৬৫ পিস, মোবাইল ও সিম ৫টি করে ১০টি এবং নগদ ৪১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক ঢাকা মেইলকে বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ