শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

প্রেমে ব্যর্থ হয়ে ৫ দিন পর প্রেমিকা ফিরলেন নিজ দেশে

মুর্শিদ, লালমনিরহাট পাটগ্রাম / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রেমের টানে ছেড়েছিলেন ঘর, পরিশেষে প্রতারণার শিকার হয়ে ব্যর্থ প্রেমের বোঝা কাঁধে তুলে ভারতীয় কিশোরী রিংকী বেগম ওরফে রিয়া মনি (২০) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ ভারতে ফেরত গেছেন ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিজিবি-বিএসএফের মধ্যকার পতাকা বৈঠকের মাধ্যমে তিনি দেশে ফেরেন।

এর আগে, গত রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ভারতের ময়নাগুড়ির মেয়ে রিংকি বেগম রিয়া কলেজ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। বহু বাধা অতিক্রম করে কাঁটাতারের বেড়া টপকে প্রেমিকের উদ্দেশ্য পাড়ি দিয়ে আসেন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার থানা পাড়ার আমিনুর রহমানের পুত্র রবি মিয়ার কাছে। পরের দিন সোমবার প্রেমিকের সাথে দেখাও হয় তার। কিন্ত রিংকি বিয়ের কথা বললে তাতে বাধ সাধে ভন্ড প্রেমিক রবি। এরমধ্যে প্রেমিক-প্রেমিকার বিয়ে নিয়ে গত কয়েক দিন চলে বিভিন্ন দেন-দরবার ও বৈঠক। কিন্তু কোন সুুরাহা হয়নি তাদের প্রেমের।

অবশেষে পাটগ্রাম থানা পুলিশের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্টে রিংকিকে তার বাবা আব্দুর রহিমের হাতে হস্তান্তর করা হয়।

এ সময় আব্দুর রহিমন বলেন, ‘আমার মেয়ে প্রতারণার শিকার হয়েছে, ছেলেটা ভালোবাসলে তো বিয়েই হত।’

বৈঠকে উপস্থিত পাটগ্রাম থানা পুলিশের এসআই শাহজাহান মিয়া বলেন, ‘উভয় দেশের পুলিশ-বিজিবি-বিএসএফের বৈঠকের মাধ্যমে রিংকিকে হস্তান্তর করা হয়েছে।’

এ নিয়ে, ৬১ বিজিবি বুড়িমারী কোম্পানি কমান্ডার আনজারুল হক বলেন, ‘চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে সব আইনী প্রক্রিয়ার মাধ্যমে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ