শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

প্রয়োজনে পাকিস্তানের ভেতরে ঢুকে পাল্টা হামলা চালাবে ভারত: জয়শঙ্কর

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

ইউরোপ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার (৯ জুন) সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে পাকিস্তানের আরও ভেতরে ঢুকে হামলা চালানো হবে।

জয়শঙ্কর বলেন, ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলা হলে ভারত পাকিস্তানের যেকোনো স্থানে আঘাত হানবে। আমরা এভাবে বসে থাকব না। তাদের কাছে আমাদের বার্তা স্পষ্ট— ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামের মতো বর্বরোচিত হামলা যদি তারা (পাকিস্তান) চালায়, তাহলে প্রতিশোধ নেয়া হবে। বিশেষকরে সন্ত্রাসী সংগঠন ও তাদের নেতৃত্বের বিরুদ্ধে।’

তিনি যোগ করেন, ‘তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমাদের কিছু যায় আসে না। পাকিস্তানের গভীরে থাকলেও আমরা সেখানে ঢুকে আঘাত হানব।’

জয়শঙ্কর বর্তমানে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বাণিজ্য আলোচনায় ব্যস্ত। তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তান খোলাখুলিভাবে হাজার হাজার সন্ত্রাসীকে প্রশিক্ষণ দিচ্ছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারতের মধ্যে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে।

জয়শঙ্কর আরও বলেন, ‘সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহারে পাকিস্তান খুবই অভ্যস্ত। এটাই মূল সমস্যা। তিনি মে মাসের ১০ তারিখে ভারতের বিমান হামলার কথা উল্লেখ করে বলেন, সেদিন পাকিস্তানের আটটি প্রধান বিমানঘাঁটি অকার্যকর করা হয়েছিল, যার ফলেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছিল।’

ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো-কে দেয়া আরেক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, ‘আসল সমস্যা কাশ্মীর নয়, সমস্যা সন্ত্রাসবাদ। পাকিস্তান সন্ত্রাসবাদকে লালন ও সমর্থন করায় এটি ভারত-পাকিস্তানের ইস্যুতে পরিণত হয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীরা যেখানেই থাকুক, ভারত তাদের খুঁজে বের করবে—এমনকি পাকিস্তানের ভেতরেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ