শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন

আরিফুল ইসলাম আরিফ লালমনিরহাট প্রতিনিধি (সদর): / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাটের কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল হাজিরা কার্যক্রম।

রবিবার বিকেলে বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক ফলজ চারা এবং ডিজিটাল এটেনডেন্স কার্ড বিতরণ করা হয়।

প্রমোট বাংলাদেশের জেলা সুপারভাইজার নাহিদ হাসান বলেন,

“ডিজিটাল হাজিরার মাধ্যমে শিক্ষার্থীরা মনিটরিংয়ের আওতায় আসবে। অভিভাবকরা এসএমএসের মাধ্যমে সন্তানের স্কুলে প্রবেশ ও বের হওয়ার তথ্য পাবেন। পাশাপাশি ডিজিটাল ফি কালেকশন, রেজাল্টশিট ও নোটিশ একই প্লাটফর্মে পাওয়া যাবে। প্রথমে সীমিতভাবে শুরু হলেও শিগগিরই জেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ কার্যক্রম চালু করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,

ডিজিটাল এটেনডেন্স শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করবে। এতে স্কুল ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। এটি প্রশংসনীয় উদ্যোগ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম খান। তিনি সমাপনী বক্তব্যে বলেন,

শিক্ষার্থী ও শিক্ষকরা প্রমোট বাংলাদেশের ডিজিটাল হাজিরার আওতায় আসায় আমাদের বিদ্যালয় মনিটরিংয়ে বিশেষ সুবিধা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ