শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রত্যেক নিহতের পরিবারকে ১ কোটি রুপি দেবে টাটা

ডেস্ক রিপোর্ট / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে টাটা গোষ্ঠী। বৃহস্পতিবার (১২ জুন) টাটা সন্সের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেন, এ মুহূর্তে আমরা কতটা ব্যথিত, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের প্রিয়জন আহত হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ও তাদের জন্য প্রার্থনা করছি।

টাটা গ্রুপ জানিয়েছে, নিহতদের পরিবারকে ১ কোটি রুপি করে দেয়ার পাশাপাশি দুর্ঘটনায় আহত সকলের চিকিৎসার ব্যয়ও তারা বহন করবে।

দুর্ঘটনাকবলিত বিমানটি আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজে আছড়ে পড়ে। এতে কলেজটির অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। ক্ষতিগ্রস্ত হয় কলেজটির ছাত্রাবাসও। টাটা গ্রুপ জানিয়েছে, কলেজটির পুনর্গঠনে তারা আর্থিক ও কারিগরি সহায়তা দেবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারায়। সর্বোচ্চ ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছে এটি নিচে নামতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে। সহ-পাইলট জরুরি বার্তা পাঠিয়ে ‘মে ডে’ কল করেন, তবে এরপর আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

বিমানটি মাটিতে পড়ার পর মুহূর্তেই আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

এদিকে দুর্ঘটনার পরপরই এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৭১ এর যাত্রী তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে জানানো হয়, বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ