শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

পুলিশ হেফাজতে আসামিকে মারপিট: ৫ পুলিশের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়ার সোনাতলা থানায় পুলিশ হেফাজতে থাকা এক আসামিকে মারপিট করে গুরুতর জখম করার অভিযোগে এক এএসআইসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বগুড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোসাঃ শারমিন খাতুন আসামির জবানবন্দি ও শারীরিক জখম পরীক্ষার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত বগুড়ার পুলিশ সুপারকে (এসপি) সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আহত আসামি সাইদুর রহমান ইষ্টুর শারীরিক অবস্থা ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

জানা যায়, সোনাতলা থানার একটি মারপিট মামলার বাদী নূরুল ইসলাম। মামলার আসামি সাইদুর রহমান ইষ্টুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ রয়েছে, গ্রেফতারের পর এএসআই মিজানুর রহমানসহ ৪-৫ জন পুলিশ সদস্য মিলে তাকে লাঠি দিয়ে বেদম মারধর করে। এতে তার দুই হাত ও স্পর্শকাতর স্থানে গুরুতর আঘাত লাগে এবং শরীরে ফোলা ও কাটা জখম সৃষ্টি হয়।

এরপর গত ১৪ আগস্ট আসামি আদালতে হাজির হলে তিনি জবানবন্দিতে নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। আদালত ঘটনাটি আমলে নিয়ে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ