শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

পীরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজার গাছসহ এক যুবক গ্রেফতার

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুর গ্রাম থেকে এক যুবককে গাঁজার গাছসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম কামরুল হাসান (২০)। তিনি ওই এলাকার সমেস উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার পীরগঞ্জের এনায়েতপুর গ্রামে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। অভিযানে কামরুল হাসানের বাড়ি থেকে ১৭ ফিট ৪ ইঞ্চি লম্বা গাঁজার গাছ উদ্ধার করা হয়।

অভিযান শেষে পুলিশ গাঁজার গাছ জব্দ করে এবং কামরুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে রংপুর জেলা ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই সমাজে মাদককে বিস্তার করতে দেওয়া হবে না।

স্থানীয় এলাকাবাসীরা ডিবি পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকচক্রের কার্যক্রম চলছিল, এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ