শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নারীসহ নিহত ২

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

রংপুরের পীরগঞ্জে ইটবোঝাই একটি মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার জামতলা সড়কের সোনাকান্দর কলারহাট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার গঙ্গারামপুর গ্রামের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম এবং গাইবান্ধার পলাশবাড়ীর মহাদীপুর গ্রামের সোলাইমান।

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়ারি বেগম পারিবারিক কাজে স্বামীর অটোভ্যানে করে পীরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই মহেন্দ্র ট্রাক্টরটি অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিয়ারি বেগম মারা যান।

অপরদিকে গুরুতর আহত অবস্থায় পথচারী সোলাইমানকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় ঘাতক ট্রাক্টর ও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, এ সড়কে প্রায়ই দ্রুতগতির ট্রাক্টরের কারণে দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের কাছে এসব যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ