শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

পার্কে ব্যাগ কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত কিশোর গ্ৰেপ্তার 

সিরাতুল মোস্তাকিম / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে পার্কে ব্যাগ কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আসমা আক্তার (ছদ্ম নাম) নামে ১৪ বছর বয়সী এক কিশোরী। এঘটনায় মোঃ মিজান (১৪) নামে অভিযুক্ত এক কিশোরকে গ্ৰেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে আট টায় দেবীগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত ডিসি পার্ক সংলগ্ন রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি গলিতে এই ঘটনাটি ঘটে। এঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগী কিশোরীর পক্ষে তার বাড়ির গৃহকর্তার ছেলে মিরাজ মোর্শেদ বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মিজানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় মিজানকে গ্ৰেপ্তার করে পুলিশ।

গ্ৰেপ্তার মোঃ মিজান পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার নয়নীবাগ ডোকরা কাঠালতলী এলাকার মোঃ খোকন আলীর ছেলে। তিনি দেবীগঞ্জ ডিসি পার্কের একটি কসমেটিকসের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আসমা আক্তার (ছদ্ম নাম) পাশ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডীপুর গ্ৰামের মৃত জোবায়দুল ইসলামের মেয়ে। তিনি দীর্ঘ দিন যাবৎ দেবীগঞ্জ পৌরসভার করতোয়া সেতু সংলগ্ন মধ্য পাড়ায় মিরাজ মোর্শেদের বাসায় গৃহ পরিচারিকার কাজ করতেন। শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টা’র দিকে ঐ কিশোরী ডিসি পার্কের একটি কসমেটিকস দোকানে ব্যাগ কিনতে যায়। ব্যাগ পছন্দ হলেও পর্যাপ্ত টাকা না থাকায় দোকানের কর্মচারী মিজান তাকে অল্প দামে ব্যাগ দেয়ার আশ্বাস দেন। কিশোরীর সাথে কথা বলার এক পর্যায়ে অভিযুক্ত মিজান কিশোরী আসমা আক্তারকে(ছদ্ম নাম ) ডিসি পার্ক সংলগ্ন পাশ্ববর্তী রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের গলিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং আভিযুক্ত মিজানকে পুলিশের হাতে সোপর্দ করে।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং অভিযুক্তকে কিশোরকে গ্ৰেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী সেই কিশোরীকে পরীক্ষা- নিরীক্ষা জন্য পঞ্চগড় আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ