শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

পায়ুপথে ইয়াবা বহন, ঠাকুরগাঁওয়ে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রিপোটারের নাম / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নেকমরদ এলাকায় বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের আশরাফুল ইসলাম (৩৬), কিসমত পলাশবাড়ী গ্রামের নুরজামাল (২৮), একই গ্রামের রাজিব রানা (২২) এবং দক্ষিণপাড়া গ্রামের মোতালেব হক (২২)।।

ডিবি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার চালান আনা হচ্ছে এমন গোপন তথ্য তাদের হাতে আসে। বৃহস্পতিবার চারজন ইয়াবা বহন করছেন এমন খবর পেয়ে জেলা ডিবির একটি টিম নেকমরদ এলাকায় অবস্থান নেয়। পরে তাঁদের আটক করে তল্লাশি চালালে পায়ুপথ থেকে বের করা হয় ইয়াবার বড় চালান।

অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) নবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঠাকুরগাঁও হয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল। তবে গোয়েন্দা নজরদারির কারণে ধরা পড়ে গেছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ