শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

পাটগ্রাম স্টেশনে মিলল পুশ-ইনের শিকার ২ ভারতীয় বৃদ্ধ

ডেস্ক রিপোর্ট / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধের সন্ধান মিলেছে। সোমবার (২ জুন) রাত ৯ টার দিকে উপজেলার রেল স্টেশনে ইউসুফ আলী (৭০) ও শামসুল হক (৬৫) নামে দুই ভারতীয় বৃদ্ধকে আটক করেছে স্থানীয় জনতা। ইউসুফ আসামের দড়ং ও শামসুল আসামের চিরাং জেলার বাসিন্দা।

তাদের ভাষ্যমতে, এক সপ্তাহ আগে বুড়িমারী সীমান্ত দিয়ে রাতে পুশইন করে বিএসএফ। এরপর বুড়িমারী স্টেশনে ট্রেনে উঠে লালমনিরহাটে পৌঁছায় ইউসুফ ও শামসুল। এরপর পুনরায় বুড়িমারী স্টেশন অভিমুখে আসার পথে পাটগ্রাম স্টেশনে নামেন। প্রায় একসপ্তাহ ধরে এভাবে তারা ঘুরে ঘুরে এখন পাটগ্রাম স্টেশনে অবস্থান করছেন। তাদের দাবি, একটা গাড়ি থেকে মোট ৫ জনকে বাংলাদেশে জোর করে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে তারা দু’জন একসাথে ছিলেন। এছাড়া অন্য একটি গাড়িতে আরও বেশ কয়েকজনকে পুশ ইন করার জন্য বিএসএফকে প্রস্তুতি নিতে দেখে তারা।

এদিকে সীমান্তের সূত্র বলছে, তারা মূলত লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এরপর তারা ট্রেনযোগে পাটগ্রাম স্টেশনে আসেন।

এঘটনার পর স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে ঘটনার প্রায় ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও কারও উপস্থিতি দেখা যায় নি।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি বিজিবিকে জানানোর পাশাপাশি তাদেরকে আমরা নজরদারির মধ্যে রেখেছি। বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুইজন ভারতীয়কে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ