শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

পাটগ্রামে জুমার নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মুর্শিদ লালমনিরহাট পাটগ্রাম প্রতিনিধি : / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জুমার নামাজে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ মেরাজ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী। শুক্রবার (২০ জুন) বাউরা ইউনিয়নের রেলগেট সংলগ্ন মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম থেকে বাউরা-বড়খাতা অভিমুখে বড় মসজিদে জুমার নামাজ আদায় করতে মোটরসাইকেলে যাচ্ছিলেন মেরাজ ও তার বন্ধু অনিক (২০)। পথিমধ্যে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান মেরাজ। গুরুতর আহত অবস্থায় অনিককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত মেরাজ লালমনিরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলিউল ইসলামের ছেলে। আহত অনিক একই এলাকার একরামুল হকের ছেলে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেরাজের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ