শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

পাটগ্রামের ধবলসুতী সীমান্তে বিএসএফের ল্যাম্পপোস্ট স্থাপন ও ড্রোন মহড়া, বিজিবির ভূমিকা প্রশ্নবিদ্ধ

মুর্শিদ, পাটগ্রাম (লালমনিরহাট) / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৫০ গজের মধ্যে ল্যাম্পপোস্ট স্থাপন এবং যত্রতত্র ড্রোন মহড়া চালানোর অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফ নিয়মিতভাবে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে ড্রোন উড়িয়ে তৎপরতা চালাচ্ছে, যা সীমান্ত নিরাপত্তা এবং জনগণের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সীমান্তবর্তী কৃষকরা আতঙ্কে আছেন এবং রাতে চলাচলেও উদ্বেগ প্রকাশ করছেন।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্তের নির্ধারিত সীমারেখার কাছাকাছি কোনো স্থায়ী কাঠামো নির্মাণ বা নজরদারি যন্ত্রপাতি স্থাপন করার আগে দুই দেশের যৌথ আলোচনা প্রয়োজন। তবে এবারের ঘটনায় বিএসএফ এককভাবে পদক্ষেপ নিয়ে সেই প্রক্রিয়া উপেক্ষা করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারা অবিলম্বে এই বিষয়ে উচ্চ পর্যায়ে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবি’র কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ