শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

পাকিস্তানে পরপর ৩টি ভূমিকম্প, শহরজুড়ে আতঙ্ক

ডেস্ক রিপোর্ট / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

পাকিস্তানের অন্যতম বৃহৎ ও ঘনবসতিপূর্ণ শহর করাচি গত ২৪ ঘণ্টায় তিনবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় রোববার বিকেলে এবং সর্বশেষটি সোমবার সকালে। প্রতিটি কম্পনই ছিল নিম্নমাত্রার, তবে ভূমিকম্পের ঘনঘন পুনরাবৃত্তি নাগরিকদের মধ্যে উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি করেছে। খবর ডন-এর।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, সোমবার সকালে অনুভূত হওয়া সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.২। এর উপকেন্দ্র ছিল করাচির ঘনবসতিপূর্ণ কায়েদাবাদ এলাকা। ঠিক একদিন আগেই, রোববার বিকেল ৫টা ৩৩ মিনিটে একই এলাকায় ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এই দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূপৃষ্ঠের এত কাছ থেকে কম্পন শুরু হওয়ায় ভূমিকম্পগুলো স্পষ্টভাবে অনুভূত হয়, বিশেষ করে বহুতল ভবনে।

এছাড়া রোববার দিবাগত রাত ১টা ৫ মিনিটে করাচির গাদাপ টাউনের আশপাশে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। সেটির মাত্রাও ছিল ৩.২ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে। তবে এসব ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিসের করাচি শাখার প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার বলেছেন, এসব ভূমিকম্পের উৎস করাচির লান্ধি অঞ্চলের একটি সক্রিয় ফল্ট লাইন। তিনি জানান, ভূমিকম্পের তীব্রতা আপাতত উদ্বেগজনক নয় এবং ক্রমশ কমে আসছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে এগুলো থামবে।

তার ভাষায়, ‘আমরা এখনো নির্দিষ্ট কোনো পূর্বাভাস দিতে পারি না, তবে বর্তমান ধারা অনুযায়ী অনুমান করা যায়, এই কম্পনগুলো আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে।’

ভূতাত্ত্বিকদের একাংশের মতে, এ ধরনের ক্ষুদ্র ভূমিকম্প অনেক সময় বৃহৎ ভূমিকম্প প্রতিরোধেও সহায়ক হতে পারে। কারণ এগুলো ধারাবাহিকভাবে ভূত্বকের টেকটোনিক প্লেটের সঞ্চিত শক্তি মুক্ত করে। তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন, একটানা ক্ষুদ্র ভূকম্পন বড় একটি ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে।

ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে রেকর্ড করা হয় ২০টিরও বেশি নিম্নমাত্রার ভূমিকম্প, যা গড়ে প্রতিদিন একটি করে। এপ্রিল মাসেও খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবের রাজধানী শহরসমূহ—পেশোয়ার, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোর—এ ভূকম্পন অনুভূত হয়।

পাকিস্তানের ভূগঠনগত অবস্থান এ ধরনের ভূকম্পনপ্রবণতা ব্যাখ্যা করে। ভূতত্ত্ববিদ ও প্রকৌশলী মোহাম্মদ রেহান বলেন, ‘পাকিস্তান ৩টি প্রধান টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত—আরবীয়, ইউরো-এশীয় এবং ভারতীয় প্লেট। এই মিলনস্থলে ৫টি প্রধান সিসমিক (ভূকম্পন) জোন গড়ে উঠেছে, যার কারণে এ অঞ্চলে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা।’

তিনি জানান, করাচি মূলত দ্বিতীয় শ্রেণির ভূকম্পন ঝুঁকিপূর্ণ অঞ্চলে পড়ে, তবে লান্ধি, মালির, গাদাপ ও কায়েদাবাদ অঞ্চলে ফল্ট লাইনের সক্রিয়তার কারণে ঝুঁকি বেড়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ