শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

পাকিস্তানকে ১.৪ বিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত আইএমএফের

ডেস্ক নিউজ : / ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানের জন্য ১.৪ বিলিয়ন ডলারের একটি নতুন ঋণ অনুমোদন করেছে, যা জলবায়ু সহনশীলতা কর্মসূচির আওতায় দেয়া হবে। একই সঙ্গে সাত বিলিয়ন ডলারের চলমান কর্মসূচির প্রথম পর্যালোচনা অনুমোদন পাওয়ায় ১ বিলিয়ন ডলার ছাড় করা হয়েছে।

আইএমএফ এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ইতোমধ্যে কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

চলমান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট দুই বিলিয়ন ডলার ছাড় করেছে আইএমএফ। তবে জলবায়ু সহনশীলতা তহবিল থেকে নতুন কোনো অর্থ এখনই ছাড় করা হয়নি।

এদিকে ভারত আইএমএফকে জানিয়েছে, পাকিস্তানের ঋণ কর্মসূচি আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা উচিত। কারণ, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। গত এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ