শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

পরীক্ষা পেছানো নিয়ে মুখোমুখি এইচএসসি পরীক্ষার্থীদের দুই পক্ষ

ডেস্ক রিপোর্ট / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে লং মার্চ কর্মসূচি করতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়েছেন একদল পরীক্ষার্থী। একই সময়ে আরেকদল পরীক্ষার্থী যথাসময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন।

এতে পরীক্ষার সময়সূচি নিয়ে মুখোমুখি পরীক্ষার্থীদের দুই পক্ষ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

পরীক্ষা পেছানোর দাবি জানানো পরীক্ষার্থীদের দাবি, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ‘অমানবিক’। এজন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

অন্যদিকে, পরীক্ষা যথাসময়ে নেওয়ার পক্ষে থাকা শিক্ষার্থীরা এ ধরনের দাবিকে অযৌক্তিক বলছেন। অধিকাংশ শিক্ষার্থী ২৬ জুন থেকে পরীক্ষা শুরুর পক্ষে বলেও জানান তারা।

তারা বলেন, একাধিকবার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, প্রস্তুতির সময়ও ছিল যথেষ্ট। এখন পরীক্ষা পেছানো মানে আমাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করা।

এদিকে, দুপুর সোয়া ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের কয়েকজন পরীক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছিলেন। তবে পরীক্ষা পেছানোর দাবি তোলা পক্ষটি তাদের অনুসারী আরও কিছু শিক্ষার্থী এলে ঢাকা বোর্ড অভিমুখে লংমার্চ নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এছাড়া আগে থেকে কিছু পরীক্ষার্থী ঢাকা বোর্ডের সামনে অবস্থান করছেন বলেও জানান তারা

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, আগামী ২৬ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

যদিও এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র এক সপ্তাহ আগে অর্থাৎ আগামী ১৮-১৯ জুন ফের ফরম পূরণের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ