শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী

ডেস্ক রিপোর্ট / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জে ১০ বছরের সংসারে দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন স্ত্রী। এ ঘটনার পর অভিমানে আরেকটি বিয়ে করে হেলিকপ্টারে নতুন বউ নিয়ে এলেন স্বামী।

বিষয়টি এলাকাবাসীকে জানান দিতেই হেলিকপ্টার ভাড়া করেন ওই স্বামী। আর হেলিকপ্টারে চড়ে বর-কনের আগমন দেখতে ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী।

শুক্রবার (২৬ সেস্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে ছিল আগের ঘরের এক মেয়েও।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে ওই গ্রামের সার্ভেয়ার কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তার নামের এক নারীর। সেই ঘরে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। কিন্তু গত ১০ আগস্ট দুই শিশু সন্তান স্বামীর কাছে রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান কামালের স্ত্রী। পরে জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে, উল্টো জেদের জেরে বেছে নেন নতুন জীবনের পথ।

শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশে, বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ।

এ বিষয়ে কামাল বলেন, আসলে পুরুষ নির্যাতনের কথা কেউ ভাবে না। আমার অর্থবিত্তের কোনো কমতি ছিল না। কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম। গত আগস্টে হঠাৎ স্ত্রী বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি সে মুন্না নামের এক ছেলের সঙ্গে পালিয়েছে। এই জেদে নতুন বিয়ের সিদ্ধান্ত নিই।

কামাল আরও বলেন, সব জেনে-শুনে আমার নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়, সন্তানসহ আমার পরিবারের দায়িত্ব নিতেও ইচ্ছে প্রকাশ করে নতুন স্ত্রী। তাই তার জন্য চমক দেখাতেই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে এসেছি। আমি সবার কাছে আমার বাকি জীবনের জন্য দোয়া চাই।

স্থানীয় বাসিন্দা বীপু মাদবর বলেন, বিয়েটি আমাদের গ্রামে হয়েছে। কামালের স্ত্রী অন্যের সঙ্গে দেড় মাস আগে চলে যায়। পড়ে আজ সে হেলিকপ্টারে করে এক মেয়েকে সঙ্গে নিয়ে নতুন স্ত্রী নিয়ে এসেছেন।

এলাকার অনেকেই ধারণা করছেন, ভেতরের কষ্টকে প্রশমিত করতেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন কামাল। যেন সাবেক স্ত্রীকে দেখাতে পারেন, পুরুষের জীবনও থেমে থাকে না।

টঙ্গীবাড়ি থানা পুলিশের ডিএসবির এসআই মনোরঞ্জন বলেন, বিয়ের অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে হেলিকপ্টার অবতরণ করেছে। হেলিকপ্টারে বিয়ে দেখতে স্থানীয় লোকজন ওই এলাকায় ভিড় জমান। এটা বরের দ্বিতীয় বিয়ে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ