শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

পঞ্চগড় দেবীগঞ্জে ১০০০ শয্যার চায়না-বাংলাদেশ হাসপাতালের সম্ভাব্য স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

- দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি  / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে ১০০০ শয্যার একটি আধুনিক চায়না-বাংলাদেশ হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

সম্প্রতি উত্তরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে বিভিন্ন জেলা ও উপজেলায় শুরু হওয়া আন্দোলনের প্রেক্ষাপটে, পঞ্চগড়ের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠান জেলা প্রশাসক।

এই ধারাবাহিকতায় গতকাল (১৮ এপ্রিল) দেবীগঞ্জে প্রস্তাবিত হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। দাবির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদনও জমা দেন।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (১৯ এপ্রিল) দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থান ঘুরে দেখেন জেলা প্রশাসক। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন ইউএনও, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও পেশাজীবী ব্যক্তিরা।

পরিদর্শনের শেষ পর্যায়ে বাংলাদেশ প্রজনন ও বীজ উৎপাদন কেন্দ্রের একটি খালি জায়গাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হয়। জানা গেছে, মোট ৩৮৩ একর জমির মধ্যে সবটুকুই বর্তমানে ব্যবহৃত নয়, ফলে হাসপাতাল নির্মাণের জন্য সেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে।

উল্লেখ্য, এই হাসপাতাল নির্মিত হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ